ঢাকা, সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

মহামারি করোনাভাইরাস থেকে মানুষকে রক্ষার জন্য প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি : প্রধানমন্ত্রী

ads

করোনাভাইরাস মহামারি থেকে দেশের মানুষের সুরক্ষায় সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (৪ জুন) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুদান গ্রহণকালে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, “করোনাভাইরাস মহামারি থেকে বাংলাদেশের মানুষকে রক্ষায় আমরা প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি। চেষ্টা করে যাচ্ছি প্রত্যেকটা শ্রেণি-পেশার মানুষ সবার কাছে যেন আমরা কিছু না কিছু সহযোগিতা পৌঁছাতে পারি। চিকিৎসাসেবা আমরা ব্যাপকভাবে দেয়ার উদ্যোগ নিয়েছি এবং আমরা দিয়ে যাচ্ছি। বিনা পয়সায় চিকিৎসা দেয়া হচ্ছে। করোনাভাইরাস টেস্ট করা বা চিকিৎসা করা বেশ ব্যয়বহুল। তারপরও আমরা সেটা করে যাচ্ছি।” প্রধানমন্ত্রী আরও বলেন, “আমরা দেশের মানুষকে সুরক্ষায় চেষ্টা করছি। তাদের স্বাস্থ্য সুরক্ষিত করা, অর্থনৈতিক কর্মকাণ্ড সচল করা, তাদের সামাজিক নিরাপত্তা দেয়া, সবদিক থেকে আমরা কাজ করে যাচ্ছি।” তিনি আরও বলেন, যেহেতু অর্থনৈতিক কার্যক্রম পুরোপুরি স্থবির হয়ে পড়েছে, সরকার এখন মানুষকে বাঁচাতে বিধিনিষেধ কিছুটা শিথিল করছে। এর আগে করোনাভাইরাস মোকাবিলায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে আজ ২৪টি সরকারি, বেসরকারি ও ব্যক্তি পর্যায়ে অনুদান জমা পড়ে। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমেদ কায়কাউস প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা ব্যক্তির পক্ষে অনুদান গ্রহণ করেন।

ads
ads
ads

Our Facebook Page